গত শনিবার শিক্ষক দিবসে কেউ বা তাঁদের বাবা-মাকে, কেউ আবার জীবনে যে কয়েকজন শিক্ষকের সান্নিধ্যে এসেছেন তাঁদের কৃতজ্ঞতা জানিয়েছেন এই দিনটিতে। বলিউড সুপারস্টার শাহরুখ খান শিক্ষক দিবস উপলক্ষ্যে তাঁর সন্তানদেরই নিজের শিক্ষক হিসেবে স্বীকৃতি দিলেন। বললেন, আমার সন্তানরাই আমার জীবনের আসল শিক্ষক।
বলিউডের কিং খান বলে পরিচিত শাহরুখ খান ১৯৯১ সালে গৌরি খানকে বিয়ে করেন । তাঁদের তিনটি সন্তান রয়েছে আরিয়ান (১৭), সুহানা(১৫) এবং অ্যাবরাম নামের ।
বিনোদন জগৎের একচ্ছত্র অধিপতি হলেও শাহরুখ আর পাঁচজন স্নেহশীল পিতার সঙ্গে তার কোনো পার্থক্য নেই। শিক্ষক দিবসে সন্তান স্নেহে আপ্লুত বাবা শাহরুখ সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দেওয়া একটি পোস্টে বলেন , তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক তার তিন সন্তান। টুইটারে সন্তানদের ছবি পোস্ট করে তিরি বলেন, আমি তাঁদের থেকে ধৈর্যশীলতা, নম্রতা, শর্তহীন ভালবাসা এবং অপ্রয়োজনে হাসার শিক্ষা পেয়েছি, যা জীবনে চলার পথে একান্ত প্রয়োজনীয়।
শুধু তাই নয় তিনি তাঁর সন্তানদের থেকে কোনও নতুন গান, নয়া ট্রেন্ড সম্পর্কেও জানতে পারেন বলে জানিয়েছেন শাহরুখ।
বাদশা টুইটারের মাধ্যমে বিভিন্ন সময় তাঁর সন্তানদের ছবি, তাঁদের বিভিন্ন কাজকর্মের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। আগামী কয়েক মাসের মধ্যে শাহরুখের ‘রইস’, ‘ফ্যান’ ও ‘দিলওয়ালে’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস
