ঠাকুরগাঁওয়ের আক্চা ইউনিয়নের ফাড়াবাড়ীতে এক যুবতী (২২) ধর্ষণের শিকার হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে ফাড়াবাড়ী ডিগ্রী কলেজের পাশে লিচু বাগানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে চাচার বাসা থেকে নিজের বাসায় যাচ্ছিলেন ওই যুবতী। এ সময় ফাড়াবাড়ী ডিগ্রী কলেজের সামনে এসে পৌঁছালে দক্ষিণ বঠিনা গ্রামের বাঠু মোহাম্মদের ছেলে জমসের আলী তাকে পথরোধ করেন। এরপরে কলেজের পাশে লিচু বাগানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় যুবতীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ধর্ষক জমসের পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই ওই যুবতীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে ডাক্তারী পরীক্ষা করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেডিকেল পরীক্ষার জন্য যুবতীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
