মেলান্দহে বিদ্যুতের তারে জড়িয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯ টায় দুরমুঠ ইউনিয়নের পশ্চিম হামলা এলাকায় তারা মারা যান। পানিতে মাছ ধরতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জেলেরা নৌকা যোগে পানিতে মাছ ধরতে যায়। এ সময় পল্লী বিদ্যুতের নুইয়ে পড়া তারে জড়িয়ে পড়ে জুলহাসের ছেলে আব্দুর রহমান (৫২) এবং মাক্কু বেপারির ছেলে বকুল (৩৫) পানিতে নিখোঁজ হন। এ খবর পেয়ে মেলান্দহ ফায়ার সার্ভিস অনুন্ধান চালিয়ে আব্দুর রহমানের মৃতদেহ উদ্ধার করে। ওই রাতেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে রাত ২ টার দিকে বুকুলের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
