'গ্রামীণ কুটা'র সদর দফতর উদ্বোধন করলেন ড. ইউনূস

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৪১
 
শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতের ব্যাঙালোরে 'গ্রামীণ কুটা'র নতুন কর্পোরেট সদর দফতর উদ্বোধন করেছেন। গ্রামীণ কুটা ভারতের অন্যতম ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠান।
 
প্রতিষ্ঠানটি ১৯৯৮ সালে গ্রামীণ ট্রাস্ট থেকে প্রারম্ভিক তহবিল ও প্রশিক্ষণ নিয়ে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে কার্যক্রম সম্প্রসারণ ও সুবিধাভোগীর সংখ্যা কয়েকগুণ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়।
 
অধ্যাপক ইউনূসকে গ্রামীণ কুটার নতুন সদর দফতরে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বিনাথা এম. রেড্ডি, পরিচালনা পরিষদ সদস্য সুরেশ কৃষ্ণ, প্রধান নির্বাহী উদয় কুমার অভ্যর্থনা জানান।
 
এদিন সকালে অধ্যাপক ইউনূস মহীশূরে ইনফোসিস গ্লোবাল ডেভেলপমেন্ট সেন্টারের আমন্ত্রণে তাদের কার্যালয় পরিদর্শনে যান। ইনফোসিস পরিচালকরা অধ্যাপক ইউনূসকে ৩১৭ একর জায়গার উপর প্রতিষ্ঠিত দৃষ্টিনন্দন প্রশিক্ষণ কেন্দ্রটি ঘুরিয়ে দেখান।