খুলনায় মস্তক ও হাত-পাবিহীন লাশ উদ্ধার

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৪:১৭

খুলনায় মস্তক ও হাত-পাবিহীন অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শের-এ বাংলা রোডের বলাকা ক্লাবের বিপরীতে রাস্তা থেকে পলিথিন মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি সাউথ এসএম শাকিলুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পলিথিন মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।  দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ এখানে ফেলে দিয়েছে। লাশটির মাথা, দুই পা ও দুই হাত নেই।

আরো পড়ুন : জল্লাদের চাকরির জন্য ১০২ জনের আবেদন

তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

ইত্তেফাক/ইউবি