অধিনায়ক হিসেবে প্রথম টসের সময় গায়ে দেয়া স্যার ডন ব্র্যাডম্যানের ব্লেজারটি এক লাখ ৩২ হাজার অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠানের প্রত্যাশা ছিল ৭০ হাজার থেকে ৯০ হাজার ডলারের মতো।
নিলামকারী ম্যাক্স উইলিয়ামসন বলেছেন, ‘এই প্রথম নিলামে উঠল ব্র্যাডম্যানের কোনো ব্লেজার। এজন্যই হয়ত এত দাম উঠেছে। আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে মূল্য।’
আয়কর ও বিভিন্ন কমিশন মিলিয়ে ক্রেতাকে গুণতে হয়েছে আরো ৩২ হাজার ডলার। সব মিলিয়ে অধিনায়ক ব্র্যাডম্যানের প্রথম ব্লেজার সংগ্রহে রাখতে ক্রেতার খরচ হচ্ছে ১ লাখ ৩২ হাজার অস্ট্রেলিয়ার ডলার।
ব্র্যাডম্যানের ব্লেজারটি সংরক্ষিত ছিল বাউরালের ব্র্যাডম্যান জাদুঘরে। ১৯৩৬-৩৭ অ্যাশেজ দিয়ে যাত্রা শুরু হয়েছিল অধিনায়ক ব্র্যাডম্যানের।
