পুনঃরায় দায়িত্বগ্রহণ করা শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী মাঙ্গালা সামারাবিরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান। এ সময় শ্রীলঙ্কার নবনির্বাচিত সরকারের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখা সম্পর্কে আলোচনা করেন তিনি।
এ সময় বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার দৃঢ় সম্পর্কের ব্যপারে আশাবাদ ব্যক্ত করেন তারিক আহসান। সেই সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে চলমান বেশ কিছু চুক্তি এবং উচ্চ পর্যায়ে বৈঠকের কথা বলেন তিনি।
অন্যদিকে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং উচ্চ পর্যায়ে বৈঠকের জন্য কাজ করবেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশে শ্রীলঙ্কার মেডিকেল ছাত্রদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করে দেয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। প্রেস রিলিজ।
