মঞ্চে আলী যাকের

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ০৩:১২

দেশের গুণী অভিনেতা আলী যাকের। অভিনয়ে প্রতিটি মাধ্যমেই জনপ্রিয় এই মানুষটি। তবে শুরুটা যে মঞ্চ থেকেই। তাই তার প্রতি ভিন্ন একটা টান তো থাকবেই। কিন্তু দীর্ঘদিন তাকে মঞ্চে দেখেনি তার ভক্তরা। শিগগিরই ‘গঙ্গা-যমুনা নাট্যোত্সব’-এর একটি নাটকে অনেকদিন পর আবারও মঞ্চে দেখা যাবে আলী যাকেরকে।

 
নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকে দেখা যাবে তাকে। জাতীয় নাট্যশালায় ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়িত হবে।
 
এ প্রসঙ্গে আলী যাকের বলেন, ‘আমি খুব উচ্ছ্বসিত দিনটির জন্য। বহুদিন পর অভিনয় করতে যাচ্ছি। জীবনের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে নাটকটি নিয়ে।’
 
‘দেওয়ান গাজীর কিসসা’ নির্দেশনাও দিয়েছেন তিনি। নাটকটিতে আরও অভিনয় করবেন আবুল হায়াত, সারা যাকের,  ফারুক আহমেদ, শামীমা নাজনীন প্রমুখ।