বলিউডে এখন চুম্বন ছাড়া সিনেমা চিন্তা করা যায় না। তবে কোনো ধরণের চুম্বনের দৃশ্য ছাড়াই একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়া সালমান খান একের পর সুপারস্টার সলমন খান মনে করেন এটি সম্পুর্ণ অপ্রয়োজনীয়।
জানা গেছে, ৪৯ বছরের অভিনেতা নিজের পরবর্তী প্রযোজনার ছবি ‘হিরো’ থেকে ত্রিশ মিনিটের চুম্বনের দৃশ্য ছেঁটে দিয়েছেন।
এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন সুনীল শেঠির মেয়ে আথিয়া এবং আদিত্য পাঞ্চলির ছেলে সুরজ পাঞ্চলি।
প্রসঙ্গত, সালমানের সংস্থার প্রযোজিত এই ছবিতে কোনও চুম্বনের দৃশ্য নেই। সালমন জানিয়েছেন, তাঁরা একটি চুম্বনের দৃশ্য চেয়েছিলেন, কিন্তু চলচ্চিত্র নির্মাতা তাতে রাজি হননি। চলচ্চিত্র নির্মাতার সেই দাবিতে সায় দিয়েছেন সালমান।
চুম্বনের দৃশ্য প্রসঙ্গে বলতে গিয়ে সালমান বলেন, তিনি নিজেও সাধারণত কোনও ছবিতে ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্য করেন না। তাঁর মনে হয়েছে, সুরজ এবং আথিয়াও এই দৃশ্য করতে চাওয়ার ব্যাপারে তেমন ইচ্ছা দেখায়নি।
সালমান মনে করেন, একটা ছবি সাফল্য পাওয়ার জন্যে ভাল গল্পের প্রয়োজন, চেনা মুখ নয়। নতুনদের নিয়েও ভাল কাজ করা যায়। ইন্ডিয়া্ এক্সপ্রেস
