বন্ড হবেন বেকহ্যাম!

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৭:১৬

ফুটবল ছাড়ার পরে অনেকে হয় কোচ, কেউ বা হয় ফুটবল বিশ্লেষক। কিন্তু স্টাইলিশ ইংলিশ ফুটবলার ভাবছেন পরবর্তী জেমস বন্ড হবেন তিনি!


ডেভিড বেকহ্যামের সঙ্গে শো বিজ জগতের যোগ অনেকদিনের। তার চার সন্তানের মাতা ভিক্টোরিয়া বেকহ্যাম ছিলেন ‘স্পাইস গার্ল’ ব্যান্ডের সদস্য। খেলোয়াড় হিসেবে তিনি অসংখ্য ব্র্যান্ডের পণ্যদূত, তাই মডেলিংও করা হয়েছে অনেক। ফুটবল থেকে ২০১৩-১৪ মৌসুমে পাকাপাকি ভাবে অবসর নেওয়া বেকহ্যাম এবার বেশ সিরিয়াস ভাবে অভিনয়ের কথা ভাবছেন, এবং তার লক্ষ্য পরবর্তী জেমস বন্ড হওয়া।

 

বর্তমান ‘বন্ড’ ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে শেষ হবে কিছুদিনের মধ্যেই। ব্রিটিশ এই গোয়েন্দা চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, আমি জানি যে অনেক খেলোয়াড় অভিনেতা হতে গিয়ে ব্যর্থ হয়েছে। এটা অনেক কঠিন একট পেশা যেখানে অনেক পরিশ্রম ও শৃঙ্খলা প্রয়োজন। আমি এই জন্য তাড়াহুড়া করতে চাই না এবং আরো অনেক অনুশীলন করতে চাই। কিন্তু আমি এখন পর্যন্ত যা করেছি সেটা আমি ভালোবেসেছি। আমি মোটামুটি সবার কাছেই পরিচিত, তাই বলতে পারেন সমালোচনার সঙ্গেও আমার পরিচয় আছে।

 

অভিনয়ে অবশ্য তার হাতেখড়ি হয়ে গেছে। গাই রিচি পরিচালিত নাইটস অফ দ্য রাউন্ড টেবলে একটি চরিত্রে অভিনয় করেছেন। আগামী বছর এই সিনেমাটি মুক্তি পাবে। ডেইলি মিরর