সাখাওয়াতের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৮:১২
 
যশোরের সাবেক সংসদ সদস্য মো. সাখাওয়াত হোসেনসহ নয়জনের বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। এই মামলায় অপর তিনজনকে অব্যাহতি দেয়া হয়েছে।
 
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
 
মো. সাখাওয়াত হোসেন ছাড়াও যাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া হয়েছে তারা হলেন, বিল্লাল হোসেন, মো. ইব্রাহিম হোসেন, শেখ মো. মজিবুর রহমান, মো. আব্দুল আজিজ সরদার, আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম, লুত্ফর মোড়ল ও আব্দুল খালেক মোড়ল।
 
এই নয়জনের বিরুদ্ধে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।