বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক নামের একটি সংগঠন। শাহাদাতের বাসার শিশু গৃহকর্মীকে নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার ঢাকায় তারা বিক্ষোভ ও মানববন্ধন করে। এ সময় তারা বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত পেস বোলার শাহাদাত ও তার স্ত্রীকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
IMG0
উল্লেখ্য মাহফুজা আক্তার হ্যাপি নামের ১১ বছরের এক শিশু ক্রিকেটার শাহাদাত হোসেন এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনে। হ্যাপি তাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো।
এই ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া হয়। পুলিশ এখনও ক্রিকেটার শাহাদাত হোসেন বা তাঁর স্ত্রীকে গ্রেফতার করতে পারেনি।
IMG1
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের নেতারা বাংলাদেশের লক্ষ লক্ষ গৃহকর্মীকে শ্রম আইনের আওতায় আনার দাবি জানান। বিবিসি।
