বিদ্যুত্ ও জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই।
ডিএসই জানিয়েছে—গত কয়েক দিনে শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে পাঠানো নোটিসের জবাবে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে—গত ৪ কার্যদিবসের প্রতিদিনই শেয়ারটির দর ধারাবাহিকভাবে বেড়েছে। এ সময়ে কোম্পানির শেয়ারদর ১ হাজার ১০৫ টাকা টাকা থেকে বেড়ে ১ হাজার ২৫৪ টাকায় দাঁড়ায়। অর্থাত্, শেয়ারটির দর বেড়েছে প্রায় ১৪৯ টাকা বা ১৩ দশমিক ৫২ শতাংশ।
