আগামী মাসে মুক্তি পাচ্ছে 'স্টিভ জবস'

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ২২:২৬
 
যুক্তরাষ্ট্রের কলোরাডোর টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হল ‘স্টিভ জবস’ চলচ্চিত্রটি। ছবিটি দেখে খুব উচ্চ প্রশংসা করেন সবাই। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন হলিউড অভিনেতা মাইকেল ফাসবেন্ডার চলচ্চিত্রটি প্রদর্শিত হওয়ার পর বোদ্ধারা মনে করছেন, ‘স্টিভ জবস’-এর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য অস্কার মনোনয়ন পেতে পারেন অভিনেতা মাইকেল ফাসবেন্ডার।
 
এ বছরের ৯ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘স্টিভ জবস’ ছবিটি। উল্লেখ্য, ছবিতে অ্যাপলের ম্যাকিনটোশ বিভাগের মার্কেটিং প্রধান জোয়ানা হফম্যানের চরিত্রে অভিনয় করেছেন কেট উইন্সলেট। অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের চরিত্রে অভিনয় করেছেন সেথ রোজেন। ছবিতে অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী জন স্কালির চরিত্রে রয়েছেন জেফ ড্যানিয়েলস।