চিকিৎসার জন্য ভারতে স্বীকৃতি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ২২:৩৪
 
সঙ্গীতশিল্পী স্বীকৃতি ব্লাড ক্যান্সারে ভুগছেন অনেকদিন ধরেই। উন্নত চিকিত্সার জন্য মঙ্গলবার তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আদভানির তত্ত্বাবধানে চিকিত্সা নেবেন স্বীকৃতি।
 
চিকিত্সার জন্য অনেক অর্থের প্রয়োজন। তাই এ সময়ে তার অঙ্গনের অনেকেই দাঁড়িয়েছেন তার পাশে। তাকে বিদায় জানাতে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও মেহরীন।
 
দেশে হাসপাতালে থাকাকালীন তাকে দেখতে দেশের অনেক গুণী শিল্পীরা গিয়েছিলেন। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, আহমেদ ইমতিয়াজ বুলবুল, এন্ড্রু কিশোর, কবীর বকুল, আসিফ আকবরসহ অনেকেই।
 
স্বীকৃতিকে সাহায্য পাঠানোর জন্য একটি ব্যাংক এ্যাকাউন্ট খোলা হয়েছে। আগ্রহীরা এই নম্বরে অর্থ জমা করতে পারবেন।
শাহনাজ রহমান স্বীকৃতি
এস/বি. এ/সি নম্বর
১১৭.১০১.২৫১৮৫৩
ডাচ-বাংলা ব্যাংক
শাখা : উত্তরা।