আজ নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমের প্রথম প্রয়াণ দিবস। এই দিনটিতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘আমারে দেবো না ভুলিতে’ শিরোনামে একটি স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে ফিরোজা বেগমের পরিবারের সদস্য, নজরুল বিশেষজ্ঞদের মূল্যায়ন বক্তব্য, কমল দাস গুপ্তের প্রসঙ্গ, নজরুল সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত পরিবেশন ছাড়াও ফিরোজা বেগমকে নিয়ে তথ্য চিত্র থাকবে।
বাংলাদেশ টেলিভিশনের আর্কাইভ থেকে ফিরোজা বেগমের কণ্ঠে গাওয়া গান পরিবেশন করা হবে। অনুষ্ঠানটি গ্রন্থনা, গবেষণা ও তথ্য সংগ্রহে সহযোগিতা করেছেন রাজু আলীম।
