রামগঞ্জে চুরির অভিযোগে শিশু নির্যাতন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১১:৩০
এবার লক্ষ্মীপুরের রামগঞ্জে দুইটি ডাব চুরির অভিযোগে ইয়াছিন (৮) নামের এক শিশুকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর বাংলা বাজারের বিল্লাল পাটোয়ারীর দোকানের সামনে এ ঘটনা ঘটে।
 
ইয়াছিন একই এলাকার তোতা মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ  বিএনবি নেতা দেলোয়ার হোদেরসহ ৩ জনকে আটক করে। শিশুটিকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানায়, মঙ্গলবার একই এলাকার আব্দুছ সালাম পাটোয়ারীর গাছ থেকে দুইটি ডাব চুরি করে শিশু ইয়াছিন। বুধবার সকালে ৬ টার দিকে ইয়াছিনকে খুঁজে বাড়ি থেকে নিয়ে আসা হয়। পরে বাংলা বাজারের বিল্লাল পাটোয়ারীর দোকানের খুঁটির সঙ্গে বেঁধে আব্দুছ সালাম পাটোয়ার, বিএনবি নেতা দেলোয়ার হোসেন ও দেলোয়ারসহ কয়েকজন মিলে তাকে পিটিয়ে ফেলে রাখে। পরে খবর পেয়ে রামগঞ্জ থানার পুলিশ বিএনবি নেতা দেলোয়ার হোসেন, আব্দুছ সালাম পাটোয়ার ও দেলোয়ার আটক করে। 
 
রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, 'নির্যাতিত শিশুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষে থেকে মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'