রাজন হত্যা: কামরুলকে দেশে পাঠাতে সৌদির রাজকীয় ফরমান

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১১:৫৭


সিলেটে শিশুর রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজকীয় ফরমান জারি করেছে সৌদি আরব। গত সপ্তাহে এ ফরমান জারি করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজ বুধবার তাদের অনলাইন সংস্করণে জানিয়েছে।

গত ৮ জুলাই ভোরে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সুরঞ্জিত তালুকদার গত ১৬ আগস্ট ১৩ জনের বিরুদ্ধে এ হত্যা মামলার চার্জশিট দাখিল করেন। ২৪ আগস্ট আদালত মামলার চার্জশিট গ্রহণ করেন।