সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবুল খায়েরকে আরো সাতদিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার সিলেট মহানগর হাকিম সাহেদুল করিম বুধবার এই আদেশ দেন।
এর আগে জঙ্গি সন্দেহে আটক আবুল খায়েরকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা খায়েরকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চেয়েছিলেন।
গত ২ সেপ্টেম্বর সিলেট সদর উপজেলার টুকেরবাজার থেকেআবুল খায়েরকে গ্রেফতার করে সিআইডি। এরপর তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করে।
