কলম্বিয়ার সাথে আরো সীমান্ত বন্ধের নির্দেশ মাদুরোর

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৫৩
 
কলম্বিয়ার সাথে আরো সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। খবর এএফপির।
 
নিকোলাস মাদুরো বলেন, কলম্বিয়ার সাথে তার দেশের আরো অনেক সীমান্ত বন্ধ করে দেয়া হবে। কলম্বিয়ানদের ফেরত পাঠানো ও চোরাকারবারী কেন্দ্র করে সৃষ্ট কূটনৈতিক সংকটের প্রেক্ষাপটে সোমবার দিনগত রাতে তিনি এ নির্দেশনা দেন।
 
টেলিভিশনে ভাষণ দেয়ার সময় মাদুরো বলেন, ‘আমি জুলিয়া রাজ্যের প্যারাগুয়াচনে সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
 
মাদুরো বলেন, তিনি ওই এলাকায় অতিরিক্ত তিন হাজার সৈন্য পাঠাবেন।