জনপ্রিয় পপ সঙ্গীত তারকা অ্যাডেলি। সম্প্রতি তিনি বাদ দিয়ে দেন তার নতুন অ্যালবামের ‘সিয়া’ শিরোনামের গানটি। ‘এ লাইভ’ শিরোনামের অ্যালবামটিতে এই গানটিই ছিল সবচেয়ে ব্যয়বহুল একটি মিউজিক ভিডিও।
অনেকের মতে, ‘রোলিং ইন দ্য ডীপ’-এর পর এটিই ছিল ব্রিটিশ এই পপ তারকার সবচেয়ে ব্যয়বহুল একটি গান। তবে কেন অ্যালবামটি থেকে গানটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়ে সরাসরি কিছু বলেননি ৩৯ বছর বয়সী এই সঙ্গীত তারকা।
এ বিষয়ে তিনি জানান, ‘আমি চাই না এখনই আমার ভক্তরা আমার জীবন সম্পর্কে সবকিছু জেনে ফেলুক। আর গানটি আমার জীবন সম্পর্কিত, তাই আমি আমার নতুন অ্যালবামটি থেকে গানটি বাদ দিয়েছি।’ তিনি আরও জানান, ‘আমি গান গাই আমার ভক্তদের জন্য, তাদের জীবন নিয়ে। সেখানে আমার জীবন কেন্দ্রিক কোনো গান এখনই আমার ভক্তদের নিকট পৌঁছে যাক সেটা আমি চাই না।’
