আগামীকাল মুক্তি পাচ্ছে ‘ট্রান্সপোর্টার রিফুয়েলড’

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ০৩:০৬

‘ট্রান্সপোর্টার রিফুয়েলড’ ২০১৫ সালের সাড়া জাগানো আমেরিকান অ্যাকশন, ক্রাইম, থ্রিলার চলচ্চিত্র। বিখ্যাত পরিচালক ক্যামিলে দেলামারে পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন এড স্ক্রেইন, লোয়ান চাবানল, রে স্টিভেনসনসহ অনেকে। এবার চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে বাংলাদেশে। আগামীকাল মুক্তি পাবে চলচ্চিত্রটি।