পাঁচশো রূপির টি শার্ট পরেন সালমান!

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ২৩:০৬

বলিউডে জনগণের নায়ক বলা হয় সালমান খানকে। অসংখ্য ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া সালমান তার সিনেমার চরিত্রগুলোর মতোই সাধারণ জীবন যাপন পছন্দ করেন।


ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে সালমান জানিয়েছেন, তিনি পাঁচশো টাকার টি শার্ট পরেন এবং পনেরো বছরের পুরোনো জিন্স পড়েন!


সালমান খানকে নিয়ে জল্পনার অন্ত নেই। তাঁকে ঘিরে বিপুল আগ্রহ তাঁর অনুরাগীদের। কিন্তু এই স্টারডমকে গুরুত্ব দেন না তিনি।  বাস্তবে তিনি নিজেকে অন্যান্যদের মতোই মনে করেন। তিনি বলেন,আমি সাড়ে পাঁচশ রূপির টি-শার্ট, পনেরো বছরের পুরানো জিন্স পরি। জুতোও কুড়ি বছরের পুরানো। পর্দার চরিত্রগুলির কারণেই মানুষ আমাকে তারকা মনে করেন।


বলিউডে ২৫ বছর কাটিয়ে দিয়েছেন সালমান। জীবনে অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে যাওয়া সালমান বলেন,  আমার এই ইমেজ গড়ে তোলার ক্ষেত্রে হাজার হাজার মানুষের অবদান রয়েছে। বলিউডে এতগুলি বছর কাটিয়ে দেওয়ার পর আমার এখন চিত্রনাট্য পছন্দ করার অধিকার জন্মেছে আমার সঙ্গে যাঁরা কাজ করেন তাঁরাই আমাকে গড়ে উঠতে সাহায্য করেছেন’। ইন্ডিয়ান এক্সপ্রেস