নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
প্রধন বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
রিজভীর পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদুল ইসলাম।
চলতি বছরের জানুয়ারি মাসে নাশকতার অভিযোগ এনে এ মামলা দুইটি মামলা দায়ের করেন মতিঝিল থানা পুলিশ। গত ২০ আগস্ট এই দুই মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছিল।
