পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি রবিবার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১৬:১১
 
বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে আগামী রবিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এক বৈঠকে এই সিদ্ধান্ত নেই।
 
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে প্রভোস্টের কার্যালয়ে আন্দোলনরত শিক্ষকরা বৈঠক করেন। বৈঠকে কর্মবিরতির সিদ্ধান্ত নেয়া হয়। 
 
ফেডারেশনের মহাসচিব ও সূর্যসেন হলের প্রভোস্ট এ এস এম মাকসুদ কামাল জানিয়েছেন, রবিবারে কর্মবিরতির সিদ্ধান্ত আগেই নেয়া হয়েছিল। আজকের বৈঠকে কর্মবিরতির মধ্যেও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবারও একই কর্মসূচি পালন করা হবে।
 
গত সোমবার মন্ত্রিসভায় নতুন বেঠন কাঠামো অনুমোদন দেয়া হয়। এরপর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন শুরু করেন।