নড়াইলে সুলতান মেলায় ষাঁড়ের লড়াই

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৮:১৭

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিত হচ্ছে ১০ দিনব্যাপী সুলতান মেলা। মেলার পঞ্চম দিনে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। 

জমজমাট এ ষাঁড়ের লড়াই দেখতে ভিড় করেছিলো নড়াইল জেলাসহ এর পার্শ্ববর্তী খুলনা, মাগুরা ও যশোর জেলার কয়েক হাজার মানুষ। বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক ষাঁড় এ প্রতিযোগিতায় অংশ নেয়।

আরো পড়ুন: জঙ্গি দমনে পাল্টা গুলি ছুড়বেন অক্ষয়!

আগামী মঙ্গলবার (১২মার্চ) মেলা শেষ হবে। মেলাকে কেন্দ্র করে দুই শতাধিক দোকানি তাদের বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন মেলা প্রাঙ্গণে। শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে। রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেমিনার।

ইত্তেফাক/অনি