ঠাকুরগাঁওয়ে নতুন পুলিশ সুপারের দায়িত্বগ্রহণ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ১৮:২৯
ঠাকুরগাঁও জেলার নতুন পুলিশ সুপার ফারহাত আহমেদ দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি দায়িত্বে নিয়োজিত হন।
 
এর আগে পুলিশ লাইনে জেলা পুলিশের উদ্যোগে সাবেক পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকে বিদায় দেয়া হয়। অনুষ্ঠানে পুলিশ সদস্যরা ছাড়াও জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।