চ্যানেল আইয়ে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার পঞ্চম আসরে প্রথমবারের আজীবন সম্মাননা দিতে যাচ্ছে প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লাকে। আজ প্রতিযোগিতার উত্সবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পীর হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
রুনা লায়লাকে ঘিরে আয়োজন উত্সবে তার কালজয়ী গানে নাচবেন অপি করিম। উপস্থাপনা করবেন সিজিল মির্জা ও আনিকা জেবা। পরিকল্পনা ও পরিচালনায় ইজাজ খান স্বপন।
প্রতিযোগিতায় টিকে আছে সাত প্রতিযোগী। তারা হলো ঢাকার অর্পিতা, গাজীপুরের মহারাজা, ময়মনসিংহের মাহিন, জয়পুরহাটের পায়েল, কুড়িগ্রামের বিজলী, বগুড়ার রাফতি ও গাইবান্ধার পুস্পিতা।
অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে পুরো অনুষ্ঠানটি সরাসরি দেখাবে চ্যানেল আই।
