ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ব্যক্তিগতভাবে খুবই বন্ধুত্ব আছে বলিউড অভিনেতা জন আব্রাহামের। ধোনিকে নিয়ে নির্মিতব্য সিনেমায় তার ভূমিকায় অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। জন মনে করেন ধোনির চরিত্রে চমৎকার ভাবে মানিয়ে যাবে এই তরুণ অভিনেতাকে।
নিরজ পান্ডের পরিচালনায় ধোনির জীবনী নিয়ে তৈরি হচ্ছে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। জন জানিয়েছেন, এই ধরনের বিষয় নির্বাচন এবং দৃষ্টিভঙ্গির জন্য পরিচালককে সম্মান জানান তিনি। ধোনিকে নিয়ে বায়োপিক হওয়ায় তিনি খুবই খুশি। এই বায়োপিকে ধোনির চরিত্রে অভিনয় করছেন ২৯ বছর বয়সী সুশান্ত সিংহ রাজপুত। ছবিতে ধোনির স্ত্রী সাক্ষীর চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদভানী।
এই মুহূর্তে ‘ফোর্স ২’ ছবির শ্যুটিংয়ের কাজে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রয়েছেন ৪২ বছরের জন। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা। সহ অভিনেত্রী সম্পর্কে তিনি বলেছেন, সোনাক্ষী খুবই ভালো মেয়ে, পরিশ্রমী ও নিজের সেরাটা দিতে উৎসর্গীকৃত। দ্য ইকোনমিক টাইমস
