স্পিলবার্গ-হ্যাংকস জুটির ‘ব্রিজ অব স্পাইস’

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৪৩

পরিচালক স্টিভেন স্পিলবার্গ ও অভিনেতা টম হ্যাংকস জুটির দ্বিতীয় বিশ্বযুদ্ধের সিনেমা ‘সেভিং প্রাইভেট রায়ান’ জিতেছিল পাঁচটি অস্কার। এই জুটি এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যের স্নায়ুযুদ্ধ নিয়ে ‘ব্রিজ অব স্পাইস’ এর নতুন ট্রেইলার মুক্তি পেয়েছে।


স্টিভেন স্পিলবার্গের নতুন এই থ্রিলার স্নায়ুযুদ্ধের সময়ের একটি সত্যি কাহিনীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। রাশিয়ার কাছে বন্দি একজন আমেরিকান পাইলটকে মুক্ত করার জন্য আলোচনা করতে যাবেন জেমস বি ডনোভান (হ্যাংকস)। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে একটি মানবিক গল্পের এই থ্রিলারটি নিঃসন্দেহে বক্স অফিস ও অস্কার মঞ্চে আলোড়ন তুলবে।


আগামী ১৬ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে এই সিনেমাটি মুক্তি পাবে। এন্টারটেইমেন্ট উইকলি