হাওরে মাছ ধরতে গিয়ে পিতা-পুত্রের মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ১৯:২৫
সুনামগঞ্জের দিরাই উপজেলার টাংনির হাওরে মাছ ধরতে গিয়ে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে।
 
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই হাওরে মাছ ধরতে গিয়ে ফারুক আহমদ চৌধুরী (৫৫) ও তার ছেলে এহসান চৌধুরী (১৩) নিখোঁজ হয়। রাত দুইটার দিকে অনেক খোঁজাখুঁজির পর লাশ দুটি হাওর থেকে উদ্ধার করা হয়।
 
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।