শিবগঞ্জে পিস্তল-ম্যাগজিন-গুলিসহ যুবক আটক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৫, ২১:৫৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তিনটি বিদেশি পিস্তল, সাতটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। আটক মাসুদ রানা (২৩) উপজেলার উপচাকপাড়া গ্রামের বাসিন্দা।
 
শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কয়লাবাড়ী (পূর্বপাড়া) গ্রামের কাঁচা রাস্তার উপরে অভিযান চালানো হয়। এ সময় এসব আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ মাসুদ রানাকে আটক করা হয়।
 
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর সফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসায় জড়িত বলে স্বীকার করেছে।