শিল্পকলা একাডেমিতে চলছে নাট্যোৎসব

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ০২:২৬

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে গঙ্গা যমুনা নাট্যোৎসব। উৎসবের অন্যতম আকর্ষণ নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’। নাগরিক নাট্য সমপ্রদায় প্রযোজিত নাটকটির মঞ্চায়িত হয়ে গেল গতকাল সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায়। নাটকটি নির্দেশনা দেন আসাদুজ্জামান নূর।

 

শুরুর সময় থেকেই নাটকটিতে অভিনয় করছেন আলী যাকের, সারা যাকের ও আবুল হায়াত। এই তিনজনের সঙ্গে এক মঞ্চে অভিনয় করবেন রুনা খান। বৃহস্পতিবার নাটকটির মহড়া করা হয়। বের্টল্ড ব্রেশটের মূল নাটকটির রূপান্তর করেছেন আসাদুজ্জামান নূর। ‘দেওয়ান গাজীর কিসসা’ নির্দেশনাও দিয়েছেন তিনি।