মক্কায় ৪০ জন বাংলাদেশি আহত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ০৯:৩৮


সৌদি আরবের মক্কায় মসজিদ আল-হারাম-এ ক্রেন ভেঙে পড়ার ঘটনায় অন্তত ৪০ জন বাংলাদেশি আহত হয়েছেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এই দুর্ঘটনায় কোনও বাংলাদেশি নিহত হবার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

তিনি জানান, আহত বাংলাদেশিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে তিনজনকে প্রথমে আইসিইউতে রাখা হলেও তারা এখন আশঙ্কামুক্ত আছেন বলে তিনি জানিয়েছেন।

ভারী বৃষ্টিপাতের কারণে এই দুর্ঘটনায় হজযাত্রীসহ কমপক্ষে ১০৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৩৮জন।

শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।