ভারতের কর্ণাটক রাজ্যে দুরন্ত এক্সপ্রেস নামে একটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ যাত্রী। খবর এনডিটিভি’র।
শুক্রবার দিবাগত রাতে সেকেন্দ্রাবাদ থেকে মুম্বাই যাওয়ার পথে কালবার্গি সংলগ্ন মারতুর স্টেশনে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। শনিবার সকালে স্থানীয় পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
কোলবুরগির সুপারিনটেন্ডেন্ট অমিট সিং জানিয়েছেন, রাত ২ টার দিকের এই ঘটনায় উদ্ধার তৎপরতায় ট্রেনটির লাইনচ্যুত বগিগুলোকে তোলা হয়েছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। উদ্ধার কাজ শেষ হতে কয়েক ঘণ্টা লেগেছে।
রাজ্যের রেলমন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছেন, এই দুর্ঘনার কারণ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
