২০০৯ সালের পর ইউএস ওপেনের ফাইনালে ফেদেরার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১২:৪৫

ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হবেন  শীর্ষবাছাই নোভাক জোকোভিচ ও  রেকর্ড ১৭ টি গ্র্যান্ডস্লামের মালিক রজার ফেদেরার।


 

 সেমিফাইনালে দুই তারকাই সরাসরি সেটে ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেন। গতবারের চ্যাম্পিয়ন মারিন সিলিচকে ৬-০,৬-১,৬-২ সেটে হারিয়ে ষষ্ঠবারের জন্য ইউ এস ওপেনের ফাইনালে জায়গা করে নেন সার্বিয়ান তারকা জোকোভিচ।

 


অন্যদিকে অল সুইস সেমিফাইনালে এই বারের ফ্রেঞ্চ ওপেনের শিরোপাজয়ী স্তানিস্লাস ওয়ারিঙ্কাকে ৬-৪,৬-৩,৬-১  সেটে হারান ফেদেরার। এই জয়ের পরে ২০০৯ সালের পর আবার ইউ এস ওপেনের ফাইনালে উঠলেন সুইস সুপারস্টার। ১৯৭০সালের পর সবচেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসাবে ইউএস ওপেন খেতাব জেতার হাতছানি সুইস ফেদেরারের সামনে।


এই বছর উইম্বলডনের ফাইনালেও মুখোমুখি হয়েছিলেন এই দুইজন। আগামীকাল পুরুষ এককের ফাইনাল অনুষ্ঠিত হবে। রয়টার্স