২০১৬ তে প্রকাশিত হবে ‘উইন্ড অব উইন্টার’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৫২

জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোন্স’ ভক্তদের জন্য সুখবর। আগামী বছরের মধ্যে তারা জর্জ আর আর মার্টিনের লেখা সিরিজের পরবর্তী বই হাতে পাবেন।


আর আর মার্টিনের লেখা ‘ এ সং অব আইস এন্ড ফায়ার’ এর চিত্ররূপ এই টিভি সিরিজটি ইতিমধ্যে ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিজের খ্যাতি পেয়ে গেছে। এই সিরিজের পাঁচটি বই থেকে পাঁচ সিজনে ৫০ টি পর্বে দেখানো হয়েছে।


মার্টিনের লেখা সিরিজের ষষ্ঠ বই ‘উইন্ডস অব উইন্টার’ ২০১৬ সালে প্রকাশিত হবে বলে জানিয়েছেন বইটির স্প্যানিশ সম্পাদক আলেহো কুয়ের্ভো। তিনি বলেন, আমরা আগামী বছরের মধ্যে এই বইটি প্রকাশ করার আশা করছি।  


এইচবিওতে আগামী বছরের এপ্রিল মাসের ৩ তারিখে গেম অব থ্রোন্স এর ষষ্ঠ মৌসুম দেখানো শুরু হবে।  এন্টারটেইনমেন্ট উইকলি