মক্কায় ক্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৪:১১
 
সৌদি আরবের মক্কার মসজিদ আল-হারামে ক্রেন উল্টে শতাধিক নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম একথা জানিয়েছেন।
 
ইহসানুল হক বলেছেন, প্রধানমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
 
উল্লেখ্য, শুক্রবার বিকালে মক্কায় মসজিদ আল-হারামে ক্রেন উল্টে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় ১০৭ জন নিহত হয়েছেন।