নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে পারায় সুপারস্টার শাহরুখ খান মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা ‘ফ্যান’ সিনেমার পরিচালক মনীশ শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন।
৪৯ বছর বয়সী শাহরুখ এই সিনেমায় একজন সুপারস্টার এবং একই সঙ্গে তার নিজেরই ভক্ত হিসেবে অভিনয় করেছেন। বহুল প্রতিক্ষীত এই সিনেমায় অভিনয়ের পরে শাহরুখ বলেন, যে যাই বলুক, যখনই আমি ‘ফ্যান’ সিনেমাটি দেখি তখন আমি উদ্ধত হয়ে যাই। আমার আমিকে নতুন ভাবে খুঁজে বার করার জন্য মনীশ ও তার সহযোগীদের ধন্যবাদ।
যশরাজ ফিল্মসের ব্যানারে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমার ধারণাটা পরিচালক মনীষের মাথায় এসেছিলো আট বছর আগে। গত জুলাইয়ে এই সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছিল। ২০১৬ সালের এপ্রিল মাসের ১৫ তারিখ এটি থিয়েটারে প্রদর্শিত হবে। হিন্দুস্তান টাইমস
