মক্কা শরীফের প্রধান মসজিদে (মসজিদ আল-হারাম) নির্মাণ কাজের ক্রেন ভেঙে শতাধিক মুসল্লির মৃত্যুতে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার এক শোক বার্তায় বিরোধী দলীয় নেত্রী বলেন, হজের জন্য বিশ্বের লাখ লাখ মুসলমান এখন সৌদি আরবে অবস্থান করছেন। শুক্রবার মক্কার অন্যতম প্রধান এই মসজিদে শতাধিক মুসল্লির মৃত্যুতে মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের জনগণও মর্মাহত।
বিরোধী দলীয় নেত্রী মরহুমদের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের সুচিকিত্সার মাধ্যমে দ্রুত আরোগ্য লাভের জন্য মহাল আল্লাহ তায়ালার প্রতিও দোয়া কামনা করেন।-বাসস।
