'এরোর ৫০৮' দেখালেন আলিয়া ভাট!

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৯:০৯


যারা অনলাইনে বিভিন্ন কাজ করতে অভ্যস্ত তাদের কাছে 'এরোর ৫০৮' (Error 508) এই বার্তাটা বেশ স্পষ্ট। সাধারণত সার্ভারের সঙ্গে যে কোন ওয়েব সাইটের যোগাযোগে ত্রুটি দেখানো হয় এই 'এরোর ৫০৮'র মাধ্যমে। কিন্তু বলিউডে নিজের আলো ছড়ানো তারকা আলিয়া ভাট কেন দেখাবে 'এরোর ৫০৮'!
 

IMG0
প্রশ্নটার স্পষ্ট উত্তর অবশ্য মেলেনি আলিয়ার কাছে। তার আগত চলচ্চিত্র শানদারের গান গুলাবির প্রচারণায় নেমে 'এরোর ৫০৮' দেখালেন আলিয়া। গানের প্রচারণার জন্য আলিয়া ভাট এবং শাহিদ কাপুর বেছে নিয়েছিলেন ডিজিটাল বান্ধব পোশাক। শাহিদের পরনে ছিলো চেক শার্ট এবং মেটালিক স্নিকার। অন্যদিকে আলিয়া ভাটের পোশাকের ওপরের অংশে লেখা ছিলো 'Error 508'।

সাধারণত কোন ওয়েব সাইটের জনপ্রিয়তা বেড়ে গেলে তাতে বেশি মানুষ প্রবেশ করে। এই অধিক জনপ্রিয়তার কারণে সাইটটির ক্ষমতার চাইতে বেশি ব্যবহারকারী প্রবেশ করে এবং 'এরোর ৫০৮' দেখায়। তাহলে কি নিজের জনপ্রিয়তা ও দর্শক গ্রহণযোগ্যতার উপচে পরা অবস্থার কথা জানাতে চাইছেন আলিয়া! এনডিটিভি।