শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন—দেশে আমদানি-নির্ভরতা কমাতে সরকার কাজ করছে। তিনি বলেন, ‘দেশে বর্তমান গার্মেন্টের ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে পলিস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) শত ভাগ আমদানি করতে হচ্ছে। আর আমাদানি-নির্ভরতা কমাতে দেশে প্রথমবারের মতো পলিস্টার সূতা তৈরির কাঁচামাল উত্পাদনের কারখানা স্থাপন করতে যাচ্ছে দেশবন্ধু গ্রুপ। এটি দেশের স্পিনিং শিল্পখাতের জন্য একটি সুখবর।’
শনিবার রাজধানীর একটি হোটেলে দেশবন্ধু গ্রুপ আয়োজিত যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান কেইমটেক্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।
দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা, কেইমটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সিইও সিন ম, দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, কেইমটেক্স গ্রুপের ভাইস প্রেসিডেন্ট অজয় দাশ পূত্রী, চিল জি, দেশবন্ধু গ্রুপের উপদেষ্টা বিগ্রেডিয়ার সারোয়ার জাহান তালুকদার, দেশবন্ধু গ্রুপের চীপ ফাইন্যান্স অফিসার (সিএফও) এম এ বশির আহম্মেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
