যশোরে মোবাইল ফোন ও অন্যান্য জিনিস চুরির অভিযোগে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম সাইফুল ইসলাম (১৭)। সাইফুল ওই গ্রামের কাউছার আলীর ছেলে।
রবিবার ভোরে শার্শা থানার যদুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুলকে প্রতিবেশী বাবর আলীর পরিবারের সদস্যরা মোবাইল ফোন ও অন্যান্য জিনিস চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করে।
শার্শা থানার ওসি এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
