বলিউডে পা রেখেছেন পাঁচ বছর হয়েছে কিন্তু নিজের শুরুর দিনগুলি ভোলেননি সোনাক্ষী সিনহা। নিজের প্রথম সিনেমা দাবাংয়ের নায়ক সালমান খানকে ধন্যবাদ জানিয়েছেনর তিনি এইজন্য। এছাড়া ধন্যবাদ জানিয়েছেন সালমানের ভাই প্রযোজক আরবাজ খানকে।
এই মুহূর্তে বুদাপেস্টে তাঁর আসন্ন ছবি ‘ফোর্স-২’-এর শ্যুটিংয়ে ব্যস্ত শত্রুঘ্ন সিংহের কন্যা। সোনাক্ষী টুইটারে লিখেছেন, বলিউডে তাঁর পথচলা শুরু হয়েছিল "দাবাং" খানের হাত ধরেই। ছবিটির সহ প্রযোজক ছিলেন আরবাজ খান।
দাবাং থেকে ফোর্স ২, এই ৫ বছরের এই যাত্রায় পথ দেখানোর জন্য টুইটারে সালমান খান এবং আরবাজ খানকে ধন্যবাদ দিয়েছেন তিনি।
৫ বছরে ১৩ টি ছবি করে ফেলেছেন সোনাক্ষী। ৫ বছর ধরে তাঁর পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।টাইমস অব ইন্ডিয়া
