ক্রিয়েটিভ আর্টস অ্যামি অ্যাওয়ার্ডসে এ বছর ফ্যান্টাসি টেলিভিশন সিরিজ ‘গেম অব থ্রোনস’ এবং বিজ্ঞানভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘গোয়িং ক্লিয়ার’ পুরস্কার পেয়েছে।
যুক্তরাষ্ট্রে শনিবার এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মূল অ্যামি অ্যাওয়ার্ডস শো অনুষ্ঠিত হওয়ার মাত্র আট দিন আগে এ অনুষ্ঠানের আয়োজন করা হলো। এতে কারিগরি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
‘গেম অব থ্রোনস’ সিরিজটি স্পেশাল ভিজুয়্যাল এফেক্ট, কাস্টিং ও সাউন্ড এডিটিংসহ আটটি পুরস্কার পেয়েছে।
২০ সেপ্টেম্বর অ্যামি অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বে এই ফ্যান্টাসি সিরিজটি অধিকাংশ অ্যাওয়ার্ড লাভ করতে যাচ্ছে। এটি মোট ২৪টি অ্যাওয়ার্ড পাবে।
এদিকে জেসিকা ল্যাঙ্গে অভিনীত ‘আমেরিকান হরর শো : ফ্রিক শো’ শনিবারের এই অনুষ্ঠানে পাঁচটি পুরষ্কার পেয়েছে।
অ্যালেক্স জিবনেইয়ের প্রামাণ্যচিত্র ‘গোয়িং ক্লিয়ার’ এবং ‘দ্য জিনক্স : দ্য লাইফ অ্যান্ড ডেথস অব রবার্ট ড্রাস্ট’ও পুরস্কার পেয়েছে।
-বাসস
