চার অতিরিক্ত সচিবের দফতর বদল

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ২১:২৭

চারজন অতিরিক্ত সচিবের দফতর বদল করেছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 
প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) অমিত কুমারকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়।
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাকির হোসেনকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. সামসুজ্জামানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
 
এ ছাড়া অতিরিক্ত সচিব ড. মো. নুরুন্নবী মৃধাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি করা হয়।