অবৈধ টোল আদায়ের প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ১৩:০২
ধরলা সেতুতে অবৈধ টোল আদায়ের প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ করেছে নাগরিক অধিকার আন্দোলন। এতে সর্বস্তরের মানুষের পাশাপাশি নাগেশ্বরীর সব অটোরিকশা, ঠেলাগাড়ী, ভ্যানগাড়ী, ট্রলি চালকরা তাদের যানবাহন নিয়ে অংশগ্রহণ করে। 
 
রবিবার সকাল ১১টায় বাসস্ট্যান্ড চৌরাস্তা মোড়ে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান আ খ ম ওয়াজিদুল কবির রাশেদ, যুব সংহতির সভাপতি শফিকুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক সোলজার হোসেন, ছাত্রলীগ সভাপতি রহিম বাদশা রনি মোল্লা, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রধান, আরিফুল ইসলাম কিং, সাজ্জাদুর রহমান সাজু, রবিউল ইসলাম রুবেল, আসাদুজ্জামান আসাদ, ইফতেখারুল আলম বাপ্পি প্রমুখ। পরে কুড়িগ্রাম শাপলা চত্বরে অনুষ্ঠিত আরেক একটি বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে তারা। 
 
২০০৩ সালে ধরলা সেতু উদ্বোধনের পর থেকে শুধুমাত্র বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রো ও কাভার্ডভ্যানে টোল আদায় করা হলেও ২৬ আগষ্ট থেকে নতুন করে বাইসাইকেল, মটরসাইকেল, রিক্সা, ভ্যানগাড়ী, ঠেলাগাড়ী, অটোরিকসাসহ সব ধরনের যানবাহনে টোল আদায় করা হচ্ছে।