আগামী ২১ সেপ্টেম্বর থেকে ক্রমান্বয়ে গার্মেন্টস কারখানাগুলোতে ঈদ-উল আযহার ছুটি শুরু হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল জানিয়েছেন, ঈদের আগেই নিয়মানুসারে শ্রমিকদের বোনাস দিয়ে দেবেন মালিকরা।
রবিবার ঈদ উপলক্ষে সচিবালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
