আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটিতে ২ সহ-সম্পাদক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৫০
 
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিতে দুই সহ-সম্পাদক যুক্ত হয়েছেন। তারা হলেন-বুয়েটের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তন্ময় আহমেদ এবং ব্যারিস্টার শাহ আলী ফরহাদ।
 
তন্ময় আহমেদ ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্র রাজনীতিতে অবদানের পরিপ্রেক্ষিতে তিনি বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে তন্ময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতেও সাধারণ সদস্য মনোনীত হন। যুদ্ধাপরাধের বিচারের পক্ষে সক্রিয় অবস্থানের কারণে ২০১৩ সালের ১০ আগস্ট তিনি শিবিরের হামলার শিকার হয়েছিলেন।
 
২০১২ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে  জড়িত আছেন ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। আইন বিষয়ক শিক্ষকতা, রাজনীতি ও আন্তর্জাতিক আইন নিয়ে গবেষণায় তার পাঁচ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। যুদ্ধাপরাধ বিচারের সক্রিয় কর্মী হিসেবে তিনি বিভিন্ন মাধ্যমে বিস্তর লেখালেখি করেছেন। ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তিনি এলএলবি (অনার্স) করেছেন। সম্প্রতি মানবাধিকার বিষয়ে বিশেষ ডিস্টিংকশনে পূর্ণ স্কলারশিপ পেয়ে ইউনিভার্সিটি অফ হংকং থেকে ফরহাদ এলএলএম ডিগ্রি সম্পন্ন করেন।