সানি লিওনকে এবার পুলিশের তলব

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ০৯:০০


জন্ম নিরোধক পণ্য কনডম বিজ্ঞাপনে মডেল হওয়ার কারণে বিতর্ক সানি লিওনের পিছুই ছাড়ছে না। বিজ্ঞাপনে অশ্লীলতার অভিযোগে বলিউড অভিনেত্রী এবং সাবেক পর্নো তারকা  স্টার সানি লিওনকে তলব করেছে ভারতের লুধিয়ানা পুলিশ।


 এনজিও রক্ষা জ্যোতি ফাউন্ডেশনের অভিযোগের ভিত্তিতে সানি ও একটি কনডম উৎপাদক সংস্থাকে তলব করেছে পুলিশ। ওই এনজিও-র অভিযোগ, সানি লিওনের ওই কনডমের বিজ্ঞাপন অশ্লীলতা ছড়াচ্ছে। গত বুধবার পুলিশ কমিশনার পরমরাজ সিং উমরানাঙ্গলের কাছে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের তদন্তের ভার দেওয়া হয়েছে সহকারী পুলিশ কমিশনার রিচা অগ্নিহোত্রীকে। তিনি সানি, সংশ্লিষ্ট  উৎ্পাদক সংস্থা  ও বিজ্ঞাপন সংস্থাকে তলব করে তাদের বয়ান নথিভুক্ত করতে বলেছেন। পুলিশ কমিশনার জানিয়েছেন, আগামী ২১ সেপ্টেম্বর তাদের হাজিরা দিতে হবে থানায়। ইন্ডিয়ান এক্সপ্রেস